Apan Desh | আপন দেশ

তাপদাহ

হাঁসফাঁস গরমে তালের শাষে মিলছে স্বস্তি

হাঁসফাঁস গরমে তালের শাষে মিলছে স্বস্তি

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কয়েক দফা বৃষ্টির পরেও ভ্যাপসা গরমে শরীর ক্লান্ত হয়ে পরছে। গ্রীষ্মের দুপুরে প্রচন্ড তাপে হাঁসফাঁস হয়ে উঠে শরীর। কপালে বিন্দু বিন্দু ঘাম আর গাঁ বেয়ে নোনা জল জানান দেয় ক্লান্তির। ক্লান্ত শরীরে দ্রুত প্রশান্তি এনে দিতে পারে তালের শাষ। তালের শাষ পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার।  এতে রয়েছে সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান। শাষের বেশির ভাগ অংশ জলীয় হওয়ায় শরীরের পানির চাহিদা মেটাতে সক্ষম। বগুড়ার আদমদীঘি উপজেলায় তাল গাছ থাকলেও চাহিদার তুলনায় অনেক কম। অধিকাংশ তাল আসে পাশ্ববর্তী জেলা নওগাঁ ও নাটোর থেকে। তবে, এ উপজেলার ছাতিয়ানগ্রাম, নশরতপুর ও কুন্দুগ্রাম ইউনিয়নে বেশি তালগাছ রয়েছে। শাষ বিক্রেতারা মৌসুমের শুরুতেই গাছওয়ালাদের কাছ থেকে তালের বায়না দেন। পরে সেগুলি খাওয়ার উপযোগী হলে সংগ্রহ করে বিক্রি করেন বাজারগুলোতে।

০৭:৫৩ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

তীব্র গরমে জামালপুরে তিনজনের মৃত্যু

তীব্র গরমে জামালপুরে তিনজনের মৃত্যু

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। মাঠে এখনো বোরো ধান। বৈরী এ আবহাওয়ায় ধান ঘরে তুলতে গিয়ে তীব্র গরমে জামালপুরে তিনদিনে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় গত তিন দিনে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। সবশেষ বুধবার (০৩ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় ধানের খড় শুকাতে গিয়ে মারা যান বালি বেগম। তিনি ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী। আগেরদিন মঙ্গলবার (০২ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ার চর গ্রামে ধান কাটার সময় মারা যান সানোয়ার। তিনি ওই গ্রামের মৃত ওমের আলীর ছেলে। স্থানীয় রবিয়ার চর উত্তর জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন সানোয়ার।

০৮:১০ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

সঠিক এসি বাছাই করবেন যেভাবে

সঠিক এসি বাছাই করবেন যেভাবে

এ গরমে একটু স্বস্তি দিতে পারে এয়ার কন্ডিশনার তথা এসির ঠান্ডা বাতাস। তবে আপনার বাসায় কোন ধরনের এসি উপযুক্ত, তা নির্বাচন করা সহজ নয়। ভুল এসি নির্বাচনে বেড়ে যায় বিদ্যুৎ বিল, তেমনি কাঙ্ক্ষিত ঠান্ডাও পাওয়া যায় না। তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে এসি বেছে নেয়াই বুদ্ধিমানের কাজ। প্রথমেই বিবেচনায় রাখতে হবে ঘরের আকার। ঘর ছোট হলে কম টনের এসি যথেষ্ট, আর বড় ঘরের জন্য বেশি টনের প্রয়োজন হয়। সাধারণভাবে ১০০-১২০ বর্গফুটের ঘরের জন্য ১ টন, ১২০-১৮০ বর্গফুটের জন্য ১.৫ টন এবং ১৮০-২৫০ বর্গফুটের জন্য ২ টনের এসি উপযুক্ত। ঘরের তুলনায় কম ক্ষমতার এসি নিলে কুলিং ঠিকমতো হবে না, আবার বেশি টনের হলে বিদ্যুৎ অপচয় বাড়বে।

০৩:০১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

গরমে শিশুদের সুস্থ রাখতে করণীয়

গরমে শিশুদের সুস্থ রাখতে করণীয়

বৈশাখের শুরুতেই দেশে তীব্র গরম পড়েছে। এ গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। তাই তাদের সুস্থ রাখতে বাড়তি যত্ন প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুব জরুরি। গরমে নিয়মিত সাবান দিয়ে গোসল করাতে হবে। গোসলের পর শরীর ভালোভাবে মুছে হালকা পাউডার ব্যবহার করলে ঘামাচি কমে। খাবারের দিকেও নজর দিতে হবে। শিশুকে পুষ্টিকর ও শরীর ঠাণ্ডা রাখে এমন খাবার দিতে হবে। পর্যাপ্ত পানি ও ফলের জুস খাওয়ানো প্রয়োজন। অতিরিক্ত গরমে দুর্বলতা এড়াতে মাঝে মাঝে খাবার স্যালাইন দেয়া যেতে পারে। পোশাকের ক্ষেত্রেও সতর্কতা দরকার। শিশুকে সুতি, পাতলা ও নরম কাপড়ের পোশাক পরানো উচিত। এতে শরীর আরাম পায়। তীব্র গরমে শিশুকে যতটা সম্ভব বাইরে না নেয়াই ভালো। ধুলাবালি থেকেও দূরে রাখতে হবে। বাইরে গেলে রোদ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

১২:৩৯ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে গরমের অনুভূতি আগের দিনের মতোই বেশি থাকতে পারে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

০৮:৪৮ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। বিশেষ করে চলতি মাসের শুরু থেকেই এ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার (০৩ এপ্রিল) অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে আরও এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত বয়ে যেতে পারে। পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে। শনিবার (০৪ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে শরীয়তপুরসহ কিছু এলাকায় ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং রাজধানী সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদফতর। আবহাওয়াবিদরা বলছেন, রোববার (০৫ এপ্রিল) থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যা সাময়িকভাবে তাপমাত্রা কমাতে পারে।

০৬:১৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন, গলে যাচ্ছে রাস্তার পিচ

তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন, গলে যাচ্ছে রাস্তার পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুই দিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। এতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার (০২ এপ্রিল) একই সময়ে তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা সেদিন দেশের সর্বোচ্চ ছিল। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। তীব্র রোদে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। দিনমজুর, রিকশাচালক, কৃষকসহ খেটে-খাওয়া মানুষ কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন।

০৫:২৯ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement