Apan Desh | আপন দেশ

তাপমাত্রা

তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

দুপুর পর্যন্ত রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে গরমের অনুভূতি আগের দিনের মতোই বেশি থাকতে পারে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

০৮:৪৮ এএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন তথ্য 

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন তথ্য 

সারা দেশে মঙ্গলবার (০৩ মার্চ) অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি দেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।সোমবার (০২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালি ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

১০:৪৩ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা নিয়ে নতুন তথ্য

ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পূর্ব বিষবীর ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান করছে।

০২:৩৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ