ফাইল ছবি
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৭ নম্বর এজলাস থেকে এক আসামি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (০৬ অক্টোবর) আদালত থেকে পালিয়ে যান তিনি।
পালিয়ে যাওয়া আসামির নাম শরিফুল ইসলাম শফিক। এর আগে ২০২৫ সালেও আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। সে সময় একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে আনা হলে, এজলাস থেকে পালিয়ে যান তিনি।
আরও পড়ুন <<>> রিমান্ড শেষে কারাগারে মরিয়মের মামা
আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
তিনি জানান, পূর্বে পালিয়ে যাওয়ার মামলায় আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি শরিফুল ইসলাম শফিক।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































