Apan Desh | আপন দেশ

আসামি

নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঞ্চল্যকর ফয়েজ আহমেদ হত্যা ও ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। একই অভিযানে দুই মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন, ফয়েজ আহমেদ হত্যা মামলার ৬ নম্বর এজাহারনামীয় আসামি ওসমান (২৩), ব্যবসায়ী আব্দুর রহিম হত্যা মামলার ৪ নম্বর আসামি শহিদুল ইসলাম শাওন (২৫) এবং দুই সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. মোস্তাফা কামাল। বুধবার (২২ জুলাই) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।  

০৫:০৮ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৬ বছর ধরে পলাতক থাকার পর হত্যা মামলার এক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কালাম মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত। সোমবার (১১ মে) দিবাগত রাতে র‍্যাবের সহযোগিতায় তাকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আরিফুর রহমান জানান, ২৬ বছর ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এটিকে পাকুন্দিয়া থানার পুলিশের বড় অর্জন বলে দাবি করেন তিনি।

০৫:৪৪ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

ফের পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ৫ আসামি ছিনতাই

ফের পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ৫ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে হামলা চালিয়ে আটক পাঁচজনকে ছিনিয়ে নিয়েছে তারা। বুধবার (০৬ মে) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, হাশেমবাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়ি দখলের জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন, জনির গ্রুপ চেষ্টা করছিল। তারা বাড়িটি বিক্রি করে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে সোলায়মানকে হুমকি দেয়। ৫ আগস্টের আগে তারা ছিল আওয়ামী লীগ। ৫ আগস্টের পরে তারা বিএনপিতে যোগ দেয়। বাড়ির মালিক সোলায়মান বাড়িতে থাকেন না। তিনি বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন। বুধবার বিকাল ৪টায় সন্ত্রাসীরা ভ্যানগাড়ি নিয়ে এসে ভাড়াটিয়াকে বের করে দেয়। তারা বাড়িটিতে ভাঙচুর চালায়। বাড়ির সব আসবাবপত্র ভ্যানে তোলে।

১১:১৪ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

হাদী হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

হাদী হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদী হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার (০৮ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

০৮:১১ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement