Apan Desh | আপন দেশ

আ.লীগের সাবেক এমপি দোলনের ৭ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৫, ২০ নভেম্বর ২০২৬

আ.লীগের সাবেক এমপি দোলনের ৭ দিনের রিমান্ড

এস এম আতাউল হক দোলন। ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজধানীর ধানমন্ডি থানার তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) এ রায় দেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক এ এমপিকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরবর্তীতে রাতেই এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন <<>> অভিনেতা তমাল ডিবি হেফাজতে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতার এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট ৭টি মামলা রয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে রাতেই উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। নুরুল ইসলাম নাহিদ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসাটিতে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়