Apan Desh | আপন দেশ

আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৬, ১৬ নভেম্বর ২০২৬

আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক

ছবি: আপন দেশ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় শুরু হবে এ সভা।

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় দফার বৈঠক এটি।

এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করলেও মালিকপক্ষ চার দিন সময় নেয়। সেই হিসাবে গত বৃহস্পতিবার মালিকপক্ষের প্রস্তাব দেয়ার কথা ছিল এবং আজকের তৃতীয় বৈঠকে সে প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) একাধিক সদস্য জানান, মালিকদের পক্ষ থেকে ১৫ থেকে ১৬ হাজার টাকা প্রস্তাব করা হবে। তারা মনে করছেন, শ্রমিকরা যেমন দরকষাকষির জন্য ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে, তেমনি মালিকদের পক্ষ থেকেও কিছুটা হাতে রেখে এই ১৫ বা ১৬ হাজার টাকার প্রস্তাব করা হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।

মালিকপক্ষের একটি সূত্র জানায়, গত মজুরি বোর্ডগুলোর রীতি অনুসরণ করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা শ্রমিকদের দেয়ার মতো সামর্থ্যের চেয়ে কিছুটা কম প্রস্তাব করবেন। যাতে দরকষাকষির জন্য কিছু হাতে থাকে এবং পরবর্তী বৈঠকগুলোতে আরও কিছু বাড়াতে পারেন। বা সরকারের পক্ষ কোনো উদ্যোগ নিলে তার সুযোগ থাকে।

আরও পড়ুন <> খেজুর, মালটা-আপেলের শুল্ক কমাল সরকার

উল্লেখ্য, তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অক্টোবরের শেষ দিক থেকে শ্রমিকরা বিক্ষোভে নামে। মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর থেকে বোর্ড আলোচনা শুরু করে। ইতিমধ্যে দ্বিতীয় বৈঠক সম্পন্ন হয়েছে এবং শ্রমিকপক্ষ মজুরি প্রস্তাব করেছে।

এদিকে মজুরি বৃদ্ধির আন্দোলন কিছুটা কমে এলেও গত রোববারও (১৫ নভেম্বর) ৬৫টি কারখানা ১৩(১) ধারা অনুসরণ করে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আরও কিছু কারখানা উৎপাদন শুরু করলেও শেষ পর্যন্ত তা বন্ধ রাখতে বাধ্য হয়।

মালিক ও শ্রমিক পক্ষ ইতোমধ্যে ঐক্যমত হয়েছে,নিম্নতম মজুরি বোরডে যে মজুরিই ঘোষণা করুক-এটা চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হবে। এবং জানুয়ায়ারী মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার সময় শ্রমিকরা বাড়তি মজুরি পাবেন। 

এসব বিষয় মাথায় রেখে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে নিতে এগুচ্ছে মজুরি বোরডের মালিক, শ্রমিক ও সরকার পক্ষ।

আপন দেশ/এমটিআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়