Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারত: ঢাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারত: ঢাকা

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রচার করা হয়েছে। তবে প্রকাশিত এ খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ।

ঢাকা জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতীয় ওই গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। এ (ভারতীয়) গণমাধ্যমগুলো বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে, কারণ তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) কোনো দেশের নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন <<>> শ্রমবাজার অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহবান রাষ্ট্রপতির

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।

মুখপাত্র অভিযোগ করেন, এ সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করছে। এ সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহবান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: