Apan Desh | আপন দেশ

জয়পুরহাটে বৃষ্টিতে স্বপ্নভঙ্গ আলুচাষিদের

জয়পুরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ২২ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বৃষ্টিতে স্বপ্নভঙ্গ আলুচাষিদের

ছবি: আপন দেশ

ঘূর্ণিঝড় আকভাবের প্রভাবে টানা দুদিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে জয়পুরহাটে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার সদ্য রোপন করা আলু ক্ষেত।

একই সঙ্গে আলু রোপণের প্রস্তুতি নিয়ে পাকা ধান কেটে জমিতে ফেলে রাখা কৃষকরাও পড়েছেন দুশ্চিন্তায়। জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কাটা ধান ঘরে তুলতে পারছেনা কৃষকরা। রোপন করা আলুর বীজ পচে যাওয়া ও কেটে রাখা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। 

আরও পড়ুন<<>>শিশু সারার চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

কৃষকরা জানান, অসময়ে বৃষ্টির কারণে অবশিষ্ট জমির আলু রোপন পিছিয়ে গেছে দুই থেকে তিন সপ্তাহ।

ফসলী মাঠে ঘুরে দেখা গেছে, অনেক জমিতে বৃষ্টির পানি জমে আছে। কোথাও সদ্য আলুর বীজ রোপণ করা জমি পানিতে স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। আবার কোথাও আলু রোপণের প্রস্তুতির জন্য পাকা ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছে। আলু রোপনের জন্য  জমি প্রস্তুত সেসব জমিতেও পানি জমে থাকায় নতুন করে আলু রোপণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃষ্টি কিছুটা থামলে কৃষকরা জমির পানি নিষ্কাশনের জন্য নালা তৈরি ও সেচের ব্যবস্থা করছেন।

জেলা কৃষি অফিস জানিয়েছে, আগামী ২/৩ দিন বৃষ্টি না হলে আলুর তেমন ক্ষতি হবে না। পাশাপাশি কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়ার কথা জানিয়েছে তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: