সাইফুল আলম ও এস এম শাহাদাৎ হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির নয়া চেয়ারম্যান সাইফুল আলম। এর আগে চেয়ারম্যান ছিলেন এস এম শাহাদাৎ হোসেন। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে পতিত ফ্যাসীবাদী শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগও আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যলয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বহিষ্কৃত এস এম শাহাদত হোসেনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক হিসাবে নতুন কমিটি এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে কাজ করবে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পতিত ফ্যাসীবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে থাকার অংগীকার ব্যাক্ত করেন। -বিজ্ঞপ্তি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































