Apan Desh | আপন দেশ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৮, ১৯ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। 

এরই অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ চার সমুদ্রবন্দরে দেখাতে বলা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। 

 আরও পড়ুন <> বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ 

যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দরগুলো থেকে ১,১২৫ থেকে ১,২৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এটি উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে শুক্রবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তাল সাগরের কারণে মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ এবং দেশের অন্যান্য কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়