Apan Desh | আপন দেশ

রিমান্ড শেষে কারাগারে মরিয়মের মামা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ৫ অক্টোবর ২০২৬

রিমান্ড শেষে কারাগারে মরিয়মের মামা

ছবি : আপন দেশ

চার দিনের রিমান্ড শেষে মরিয়ম খাতুনের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মহত্যার প্ররোচনার মামলায় মামা রিমান্ড দেয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন রিমান্ড শেষে ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী গোলাম সাবের চৌধুরী জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং জামিন শুনানির জন্য মঙ্গলবার (০৬ অক্টোবর) দিন রাখেন।

আরও পড়ুন <<>> গাজী নজরুল আপস করে জেলে, বের হলেন স্ত্রী

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ওবায়দুরের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানির পর আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

মরিয়মের মৃত্যুর ঘটনায় গত ২০ সেপ্টেম্বর রাতে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়