Apan Desh | আপন দেশ

মামলা

ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা

ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা

শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট-এর নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্য আসামি হলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

০৭:৪৮ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে’

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করেন। আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এ গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

০৬:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

বিরোধের জেরে ধানগাছ বিনষ্টের অভিযোগ

বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে ফসলের জমিতে রোপণ করা ধানগাছ ও ধানের চারা বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিকানা দাবিদার নওমুসলিম হাছান সরদার। যার আগের নাম ছিল নিমাই চন্দ্র দেবনাথ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাছান সরদার ওরফে নিমাই চন্দ্র দেবনাথ বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের আটজনকে প্রতিপক্ষ করে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

০৬:১৫ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

সালমান শাহ হত্যা, পাঁচ দিনের রিমান্ডে ডন

সালমান শাহ হত্যা, পাঁচ দিনের রিমান্ডে ডন

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ডনের উপস্থিতিতে এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের জোর দাবি জানান। বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনও সর্বোচ্চ রিমান্ডের আবেদন করেন।

০৬:০৭ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা। দণ্ডপ্রাপ্ত সবাই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

০৫:২১ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement