Apan Desh | আপন দেশ

‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:২০, ১৫ নভেম্বর ২০২৬

‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে’

ছবি: আপন দেশ

পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানে দেশে বোমাবাজ ও অগ্নিসংযোগ হচ্ছে। এ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানে বোমাবাজ, অগ্নিসংযোগ করছে। এর মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অব্যাহত ষড়যন্ত্র চলছে। এসবের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবী।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয়তাবাদী সমমনা জোটের পরিচালনা পরিষদের সভায় এ মন্তব্য করেন বক্তারা।

সভায় অভিমত প্রকাশ করা হয় যে, গণতন্ত্র ও দেশের ভবিষ্যত রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীর বৃহত্তর স্বার্থে সবাইকে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। সভায় পলাতক ফ্যাসিবাদীরা মাথা ওঠার চেষ্টা করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচী গ্রহণ করার সিদ্ধান্ত করা হয়।

আরও পড়ুন <<>> শেখ মুজিবের করা আইনে শেখ হাসিনা আসামি: বিএনপি

জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ড. সৈয়দ নূরুল ইসলাম, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীব-এ নেওয়াজ, সৈয়দ মাহবুল হোসেন, পিপল্স লীগের মহাসচিব, বাংলাদেশ ন্যাপের সভাপিত এম এন শাওন সাদেকী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল বারিক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাইফুল আলম, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব মীর আমির হোসেন আমু।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়