Apan Desh | আপন দেশ

গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:২৩, ২২ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক

ছবি: আপন দেশ

দীর্ঘ অচলাবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মজুরি বৃদ্ধির দাবিতে টানা মহাসড়ক অবরোধ, শ্রমিক অসন্তোষের পর ফিরেছে যান চলাচলের স্বাভাবিক গতি। আর কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। এতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে শিল্পাঞ্চলজুড়ে।

রোববার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ জানায়, রোববার সকাল থেকে গাজীপুরের দুই হাজারের বেশি নিবন্ধিত পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

সকাল সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়াই যানবাহন চলাচল করেছে।

আরও পড়ুন <> ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। 

যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, গাজীপুরে আগে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। এর মধ্যে আজ ১৬টি কারখানা খুলে দেয়া হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: