Apan Desh | আপন দেশ

রুশ নাগরিকদের টার্গেট করে মদ তৈরি, আটক ২

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৮, ২২ নভেম্বর ২০২৬

রুশ নাগরিকদের টার্গেট করে মদ তৈরি, আটক ২

ছবি: আপন দেশ

পাবনার ঈশ্বরদীতে একটি তিনতলা আবাসিক ভবনে গোপনে মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। অভিযান চালিয়ে ১০০ লিটার তৈরি মদ, প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) ও উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক ব্যক্তিসহ দু'জনকে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশে একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জাভেদ জাফর (৫৬) ও উজ্জ্বল হোসেন (৪৫)। জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অপর ব্যক্তি উজ্জ্বল ওই ভবনের মালিক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন<<>>পাবনায় আ.লীগের ৫ সদস্য আটক

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে মদ তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশি করে বিপুল পরিমাণ জাওয়া, ১০০ লিটার তৈরি মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আব্দুর রহিম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তৈরি করা এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হত। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: