Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ১২ ডিসেম্বর

সুনামগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৭, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ১২ ডিসেম্বর

তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা সদরে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগদান করবেন। সেখানে খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণেরও উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসছেন এটা নিশ্চিত করা হয়েছে। তিনি সুনামগঞ্জে এসে জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলা উপভোগ করবেন একইসঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন।

আরও পড়ুন টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। শহরের পুরাতন বাসস্টেশনে সমাবেশও করেছিলেন তিনি। পরে নৌ-পথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন এমপি নজির হোসেনের (প্রয়াত) আমন্ত্রণে ওই নির্বাচনি এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: