Apan Desh | আপন দেশ

আদালত

চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ

মায়ের মৃত্যুতে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এ আদেশ দেন। এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোল দেয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, আদেশের কপি হাতে পাওয়ার পরপরই তাকে প্যারলে মুক্তি প্রদান করা হবে।

০৫:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ

ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার জব্দের নিদের্শ

ইসলামী ব্যাংকে এস আলমের সব শেয়ার ফ্রিজের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যাংকটিতে এস আলমের থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনে বলা হয়, আইন অনুসারে ১০ শতাংশের বেশি শেয়ার একই গ্রুপভুক্ত বা পারিবারিকভাবে রাখা যায় না। কিন্তু এস আলম সংশ্লিষ্ট ২৪ কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংকটিতে যুক্ত হয়। সেখানে তাদের শেয়ার ৮১ দশমিক ৯২ শতাংশ।

০৬:৩২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে’

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করেন। আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এ গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

০৬:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement