Apan Desh | আপন দেশ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৪, ২২ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে পৌরসভা এলাকার এমসিএম উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ আসনের এমপি এ.কে.এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার। 

আরও পড়ুন<<>>শিশু সারার চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে এধরণের যেকোন অপশক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহিত করতে হবে। এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: