Apan Desh | আপন দেশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৪৪৭ মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৮, ২২ নভেম্বর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৪৪৭ মামলা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৩ হাজার ৪৪৭টি মামলা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মামলাগুলো হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার (২২ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক- রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১০৬টি মামলা হয়েছে।

ট্রাফিক- লালবাগ বিভাগে ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১২৮টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ২৫৮টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ৩০টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ১২৮টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি ক্যাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১১৯টি মামলা হয়েছে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারত: ঢাকা

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ৪৫টি ক্যাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ৩৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৬১২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৭টি বাস, ১০টি ট্রাক, ৩৫টি ক্যাভার্ডভ্যান, ১৬৮টি সিএনজি ও ২৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৬৯৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৮৮টি বাস, ১৬টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ২১৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১ হাজারটি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৭৩৬টি গাড়ি ডাম্পিং ও ৪০৮টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: