Apan Desh | আপন দেশ

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীর কারাদণ্ড

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস (২৯) জেলার মিঠামইন উপজেলার বড়হাটি গ্রামের বাসিন্দা। তিনি স্বর্গীয় সুধাংশু দাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনি কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুব্রত দাস সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষার হলে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।

আরও পড়ুন <<>> সড়ক দুর্ঘটনা বাবা-ছেলে নিহত, সড়ক অবরোধ

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch