Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তির খসড়া দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তির খসড়া দিচ্ছে ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি : এএফপি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মুখে নমনীয় হয়ে কৌশলী অবস্থান নিয়েছে ইরান। আগামী দুই-তিন দিনের মধ্যেই একটি নতুন পারমাণবিক চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের কাছে জমা দিতে যাচ্ছে তেহরান। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি-এর ‘মর্নিং জো’ শো-তে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, খসড়া তৈরির কাজ দ্রুত গতিতে চলছে। আমার পরবর্তী পদক্ষেপ হলো যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য চুক্তির একটি খসড়া উপস্থাপন করা। আমি বিশ্বাস করি আগামী দুই-তিন দিনের মধ্যে এটি প্রস্তুত হয়ে যাবে। আমার ঊর্ধ্বতনদের চূড়ান্ত অনুমোদনের পর তা স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য উদ্বেগের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে ইরানের হাতে বড়জোর ১৫ দিন সময় আছে। তিনি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ইরান যদি তা না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাবে।

এর জবাবে আরাঘচি বলেন, প্রথমেই আমাকে বলতে হচ্ছে, এখানে কোনো বেঁধে দেয়া সময়সীমা নেই। আমরা কেবল একে অপরের সঙ্গে আলোচনা করছি, কীভাবে দ্রুত একটি চুক্তি করা যায়। দ্রুত সময়ে চুক্তির বিষয়ে উভয় পক্ষই আগ্রহী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়