Apan Desh | আপন দেশ

শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে 

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাহি আদেশের বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এ দুই দিনের সঙ্গে সাপ্তাহিক মিলিয়ে মোট চারদিন ছুটি ভোগ করছেন চাকরিজীবীরা। তবে ছুটির মধ্যেই শনিবার (১৪ ফেব্রুয়ারি) কয়েকটি ব্যাংকের কিছু শাখা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ বিষয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ রাখতে ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে আপনাদের ও ব্যাংকের চাহিদার প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>ভোটের পর স্বর্ণ-রুপার দাম বাড়ল না কমলো

যেসব ব্যাংক ও শাখায় লেনদেন চলবে 
পূবালী ব্যাংক পিএলসি : নারায়ণগঞ্জের ফতুল্লা শাখা, খুলনার খালিশপুর শাখা, দিনাজপুরের পার্বতীপুর শাখা, রংপুরের শাপলা চত্বর শাখা, চট্টগ্রামের আগ্রাবাদ শাখা, চাঁদপুরের চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠির ঝালকাঠি শাখা, বরিশালের বরিশাল শাখা, কিশোরগঞ্জের ভৈরব বাজার শাখা ও সিলেটের বড়ই কান্দি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। 

উত্তরা ব্যাংক পিএলসি: খুলনার খালিশপুর শাখা। জনতা ব্যাংক পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা। ওয়ান ব্যাংক পিএলসি: দিনাজপুরের পার্বতীপুর উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৪ ফেব্রুয়ারি) ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়