Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজেরে সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান সিরিজেরে সূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সিরিজের বিস্তারিত জানানো হয়।

পাকিস্তান দল ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। ১০ মার্চ তারা অনুশীলন করবে অথবা বিশ্রামে থাকবে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৫ মার্চ মাঠে গড়াবে।

তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশে ফিরবে।

এ সিরিজের মাধ্যমে তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সর্বশেষ গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর শুরু হয় বিপিএলের ব্যস্ততা। বিশ্বকাপে অংশ নেয়ার কথা থাকলেও ভারত সফরে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়। এ কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতিতে পড়ে বাংলাদেশ দল।

আরও পড়ুন <<>> বিশ্বকাপের সব টিকিট বিক্রি শেষ করল ফিফা

তবে এ সময়ে ক্রিকেটাররা অবসর সময় কাটাচ্ছিল না। বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় তিন দলের অদম্য টি-২০ কাপ। সেখানে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু দল নাজমুল হোসেন শান্তর দুর্বারকে হারিয়ে শিরোপা জেতে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়