মোহাম্মদ তাজুল ইসলাম।
গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ নির্দেশ দিয়েছিলেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিকে, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়।
এ ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে জয়কে, পলকের বিরুদ্ধে বাংলাদেশে এ পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































