Apan Desh | আপন দেশ

রমজানে হাইকোর্ট বিভাগের নতুন সময়সূচি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে হাইকোর্ট বিভাগের নতুন সময়সূচি নির্ধারণ

ফাইল ছবি।

পবিত্র রমজান মাস উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন এ সময়সূচি সোমবার (০৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, পবিত্র রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়