Apan Desh | আপন দেশ

কারিগরি ত্রুটি ছাড়া বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে: বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

কারিগরি ত্রুটি ছাড়া বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে: বিদ্যুৎমন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকু |

বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো। এ মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, টেকনিক্যাল জিনিস দুই একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।

শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে পৌঁছে গনমাধ্যমকর্মীদের এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেয়া। এটি যদিও ডিফিকাল্ট, কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য। এটি টেকনিক্যাল জিনিস দুই একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।

বিগত সময়ের যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেয়া যায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়