Apan Desh | আপন দেশ

বিএনপির কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

ছবি : আপন দেশ

দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের আপিলের শুনানি নির্বাচনের পর হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে কাইয়ুমের বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রিটটি করেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।

রিট খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মূসা জানান, আপিল বিভাগে যাবেন নাহিদ ইসলাম।

এদিকে, এমএ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : শেষ সময়ে নির্বাচনের বাধা কাটল বিএনপির কায়কোবাদের

গত ১৯ জানুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াজুড়ে গুঞ্জন ছড়ানো হয়েছে যে, আমি ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক এবং সেখানে আমার বাড়ি বা বিনিয়োগ রয়েছে। এসব তথ্য মিথ্যাচারে পরিপূর্ণ। ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়