Apan Desh | আপন দেশ

৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ফাইল ছবি, আপন দেশ

সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন<<>>বগুড়া-৬, শেরপুর-৩ ভোটের তফসিল শিগগিরই

যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন, মো. আব্দুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান তারেক। এর মধ্যে মো. ইছা ও তারেক পূর্বে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাদের পূর্বের নিয়োগ আদেশ বাতিল করে নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: