Apan Desh | আপন দেশ

শেষ সময়ে নির্বাচনের বাধা কাটল বিএনপির কায়কোবাদের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

শেষ সময়ে নির্বাচনের বাধা কাটল বিএনপির কায়কোবাদের

ছবি : আপন দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর ফলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন ওই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তবে হাইকোর্ট কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট খারিজ করেন হাইকোর্ট।

আরও পড়ুন : বাংলাদেশের নির্বাচনী পরিবেশ কেমন, জানালেন ইইউর প্রধান পর্যবেক্ষক

গত ১৯ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখেন নির্বাচন কমিশন (ইসি)।

কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি নিয়ে সেদিন নির্বাচন কমিশন তার প্রার্থিতা বহাল রেখে রায় দেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়