ফাইল ছবি
রাজধানীর পৃথক স্থানে অজ্ঞাতনামা ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মগবাজার ও জুরাইন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীনবন্ধু রায়। তিনি জানান, খবর পেয়ে বিকেলের দিকে মগবাজার দরবার শরীফের পাশ থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সে বিভিন্ন মাজারে ভাসমানভাবে থাকতো। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : জামায়াতের মজলিসে শূরার বৈঠক, দায়িত্ব পেলেন যারা
অপরদিকে, শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, বিকেলে খবর পেয়ে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পম্পের পাশ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































