Apan Desh | আপন দেশ

বদলে যাচ্ছে অধস্তন আদালতের বার্ষিক ছুটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বদলে যাচ্ছে অধস্তন আদালতের বার্ষিক ছুটি

ফাইল ছবি

এ বছর থেকে পুরো ডিসেম্বর মাসে অধস্তন আদালতে বার্ষিক ছুটি থাকছে না। বরং এবার ডিসেম্বর ও জুন মাসে আলাদা করে ১৫ দিন করে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ, টানা এক মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রে জানানো হয়, প্রতিবছর ১-১৫ জুন এবং ১৭-৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি প্রদান করা হবে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ফুলকোর্ট সভায় আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে। ইতিমধ্যে ৬ কর্মকর্তাকে সচিবালয়ে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন <<>> নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। হাইকোর্টের সকল বিচারপতি সভায় অংশ নেন। সভা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়