Apan Desh | আপন দেশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৪০ ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১ মার্চ ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৪০ ভবন ধ্বংস

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করেছে। সে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। জবাবে তেহরানও পাল্টা হামলা চালিয়েছে। শনিবার (০১ মার্চ) ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, শহরের অন্তত ৪০টি ভবন এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>>‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের চরম মূল্য দিতে হবে’

বাস্তুচ্যুত এ বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌর সভার কর্মীরা কাজ করছেন। ইরান এ হামলাকে তাদের 'ষষ্ঠ দফার' অভিযানের অংশ হিসেবে দাবি করেছে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়