Apan Desh | আপন দেশ

যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ১৫ এপ্রিল ২০২৬

যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আলোচনার মাধ্যমে একটি চুক্তিই এখন সেরা পথ, কারণ সংঘাত শেষের দিকে এগোচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। সামনে দুইটি অসাধারণ দিন আসছে, আপনারা দেখবেন। 

আরও পড়ুন<<>>হিলিয়াম গ্যাস রফতানিতে কড়াকড়ি রাশিয়ার

তিনি আরও বলেন, একটি চুক্তি হলে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটির ব্যবস্থার ভেতরে পরিবর্তন আসবে বলেও দাবি করেন।

যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, আলোচনা চললেও যুদ্ধ এখন শেষের পথে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়