Apan Desh | আপন দেশ

ইরানের হামলায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের হামলায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবের

ছবি: আপন দেশ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে থাকা ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। দেশটির অভিযোগ, ইরানের এ হামলার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী আচরণ করছে। যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তবে সৌদি আরবের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবৃতিতে হামলার শিকার দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করেছে রিয়াদ। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপে পাশে থাকার আশ্বাস দিয়েছে সৌদি সরকার।

আরও পড়ুন <<>> বিকট শব্দে কেঁপে উঠল ইসরায়েল

বর্তমান পরিস্থিতিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও কামনা করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানিয়ে বলেছে, ইরানের এ হামলার নিন্দা জানাতে হবে এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়