ছবি : সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। দু’দেশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সে ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এসবের মধ্যেই উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহবান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমানবাহিনী।
আরও পড়ুন<<>>ইরানে স্কুলে হামলা, ৪০ ছাত্রী নিহত
ইরান অবশ্য পালটা হামলা শুরুর কথা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, ইরান একের পর এক ক্ষেপণাস্ত্রের ব্যাচ ছোড়া শুরু করেছে।
এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































