Apan Desh | আপন দেশ

সৌদী আরব

সৌদিতে দণ্ডপ্রাপ্তদের তালিকায় আরও ২০ বাংলাদেশি

সৌদিতে দণ্ডপ্রাপ্তদের তালিকায় আরও ২০ বাংলাদেশি

সৌদি আরবের কারাগারে থাকা আরও ২০ বাংলাদেশির নামের পাশে দণ্ডপ্রাপ্ত লেখা রয়েছে। তবে তাদের শাস্তি কি, কত বছরের কারাদণ্ড, নাকি মৃত্যুদণ্ড, সৌদি সরকারের পাঠানো তালিকায় তার কিছুই লেখা নেই। বিষয়টি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটও জানে না। এ ২০ জনের মধ্যে ছিলেন নজরুল ইসলাম ও সুইটি আক্তার। যাদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তাদের মতো আরও ২০ জনের ভাগ্য এখন অনিশ্চিত। তাই তাদের কী সাজা দেয়া হয়েছে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

১০:০১ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান

সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান। আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটেও একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পাশাপাশি জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনা করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে।

০৭:২৯ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে’

‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে’

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন সেটিও তুলে ধরলেন হুমায়ুন কবির। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে প্রধানমন্ত্রীর ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এ ঘটনায় তথ্য বিনিময়ের প্রক্রিয়ায় কোথায় ঘাটতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

০৭:০৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার ৮ ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার ৮ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২ হাজার ৯৫১ জন যাত্রীর ভ্রমণসূচি অনিশ্চয়তায় পড়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটের বিষয়ে সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বিস্তারিত জানাবে সংস্থাটি। রোববার (১১ অক্টোবর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাংলাদেশ সময় শনিবার রাতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এটি তৃতীয় হামলা। ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ফ্লাইটগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়।

১০:১১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement