Apan Desh | আপন দেশ

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার পরার্মশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার পরার্মশ যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কা বাড়তে থাকায় নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আপাতত দেশটিতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শও দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নাগরিকদের উদ্দেশে মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক বিমান চলাচল চালু থাকা অবস্থাতেই ইসরায়েল ত্যাগের পরিকল্পনা নিতে হবে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় কোনো স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। আগামী সপ্তাহে আবারও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফা আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দুটি রণতরীসহ প্রায় এক ডজন যুদ্ধজাহাজ এবং কয়েক ডজন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর হামলার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদেরও সতর্ক করেছেন। যারা ইসরায়েল ত্যাগ করতে চান, তাদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> পাকিস্তানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা আফগানিস্তানের

দূতাবাস স্টাফদের পাঠানো এক ইমেইলে তিনি বলেন, যেকোনো দেশের বিমানের টিকিট পাওয়া গেলে সেটিই সংগ্রহ করতে হবে। প্রথমে ইসরায়েল ত্যাগ করে পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ দেয়া হয়েছে।

অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার দাবিও জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চাইছে সম্ভাব্য চুক্তির মেয়াদ অনির্দিষ্টকাল হোক। তবে ইরান নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবেই অনড় অবস্থানে রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement