Apan Desh | আপন দেশ

যুদ্ধ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরের দিকে তা সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা মুক্তিযোদ্ধা কামালুজ্জামান। মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, সোমবার (০৫ অক্টোবর) রাতে কে বা কারা জুতা ঝুলিয়ে দেয়। দুপুরে খবর পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করি। কয়েক মাস আগে নির্মাণাধীন এ ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।

১০:০৫ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ইরানকে আলোচনায় ফেরার আহবান যুক্তরাষ্ট্রের

ইরানকে আলোচনায় ফেরার আহবান যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনার জন্য ওয়াশিংটনের দরজা খোলা আছে। রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত আল-মনিটর লাইভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আল-মনিটরের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ড্রু পারাসিলিতি ইরান যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, ইরান চাইলেই আলোচনার টেবিলে ফিরে আসতে পারে। তাদের আসার জন্য দরজা খোলা আছে। তবে নতুন করে আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেছে এমন প্রতিবেদনকে অবাস্তব বলে উড়িয়ে দেন ওয়াল্টজ।

০৯:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে প্রকাশিত সংখ্যার চেয়ে বেশি সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রচারিত সংখ্যার চেয়ে বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ সেনা নিহতের কথা বললেও; প্রকৃত সংখ্যা ২২। অপর এক কর্মকর্তা ২৩ জনের কথা বলেছেন। তবে তাদের সবাই সরাসরি ইরানের মিসাইল বা ড্রোনের আঘাতে নিহত হননি। কিন্তু ইরান যুদ্ধের সময় তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিলেন। এ সময় তাদের মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলার সময় মার্কিনিদের তিন সেনা কন্ট্রাক্টরও প্রাণ হারিয়েছেন।

০৭:১০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

বাহরাইন প্রবাসীদের জরুরি নির্দেশনা দূতাবাসের

বাহরাইন প্রবাসীদের জরুরি নির্দেশনা দূতাবাসের

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংকট যেন দিন দিন বেড়েই চলছে। এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে। এ সংকটের পর থেকে বাহরাইনে নানা অভিযোগে ব্যাপক ধরপাকড় চলছে। যে কারণে প্রবাসীদের জরুরি নির্দেশনা দিয়েছে বাহরাইনে থাকা বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট দেয়া হয়। পোস্টে বলা হয়, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের সেখানকার স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।

১২:০১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা

ইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগত গুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান-সমর্থিত হুতিরা। এর ফলে বৈশ্বিক নৌবাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। হুতিদের এ অগ্রগতির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ব্যাপক প্রভাব পড়েছে। এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে গেছে। বাব আল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। প্রণালিটির নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে বৈশ্বিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে নেয়। এত দিন বন্দরটি ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।

০৭:৫৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

পর্নোগ্রাফিকে বৈধতা দেয়ার পরিকল্পনা ইউক্রেনের

পর্নোগ্রাফিকে বৈধতা দেয়ার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ইউক্রিন। যুদ্ধের ব্যয় মেটাতে নতুন আয়ের উৎস খুঁজছে কিয়েভ। এরই অংশ হিসেবে দেশটি পর্নোগ্রাফিকে আইনি কাঠামোর আওতায় এনে বিপুল পরিমাণ কর আদায়ের পরিকল্পনা করছে ইউক্রেন সরকার। আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ জেলেজনিয়াকের সমর্থিত একটি বিলে এমন যুক্তি দেয়া হয়েছে। এ খাতকে বৈধ অর্থনীতিতে যুক্ত করা হলে প্রায় আড়াই কোটি ডলার সমপরিমাণ কর রাজস্ব আয় হতে পারে। এ অর্থ দিয়ে যুদ্ধক্ষেত্রের জন্য অন্তত ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হবে বলে তিনি ধারণা করছেন।

০৬:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বাংলাদেশ যে কারণে বিশ্বের সেরা যুদ্ধবিমান কিনবে

বাংলাদেশ যে কারণে বিশ্বের সেরা যুদ্ধবিমান কিনবে

বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমান জে-১০সিই কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এটি কিনতে সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে জে-১০সিই-এর কাছাকাছি ভারত ও যুক্তরাষ্ট্রের আরও দুটি যুদ্ধবিমান থাকলেও বাংলাদেশ কেন এটিই কিনছে এ নিয়ে চলছে আলোচনা। একই ক্যাটাগরির আমেরিকান এফ-১৬ এবং ভারতীয় তেজাসের তুলনায় চীনের এ মাল্টিরোল যুদ্ধবিমানটি ঠিক কোন জায়গায় এগিয়ে রয়েছে, তা নিয়ে চলছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।

০৭:৩৮ পিএম, ২৬ আগস্ট ২০২৬ বুধবার

ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন কূটনৈতিক আলোচনা চলছিল তখন এমন ইঙ্গিত দিলেন তিনি। স্থানীয় সময় বুধবার (০৫ আগস্ট) নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদির বক্তব্য থেকে স্পষ্ট, ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করতে চান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

০৪:৪৮ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement