Apan Desh | আপন দেশ

পরকিয়ার জেরে যুবদল নেতা খুন

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ১০ আগস্ট ২০২৫

পরকিয়ার জেরে যুবদল নেতা খুন

সিলেটের গোলাপগঞ্জে ছাত্রদল নেতা রাজু আহমদ এর ‘পরকীয়া’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে যুবদলকর্মী রনি হোসেন খুন হয়েছেন। শনিবার (০৯ আগস্ট) রাত ১২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী পয়েন্ট এলাকায় খুন হন তিনি।

জানা গেছে, শনিবার রাত ১১ টার দিকে ছাত্রদল নেতা রাজুকে নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তিনি। পোস্টের সাথে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবিও জুড়ে দেন রনি। এর ঘন্টাখানেক পরই ছুরিকাঘাতে খুন হয় রনি।

এ ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছেন। অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর রনি যুবদলের কর্মী ছিলেন। তারা দুজনই বন্ধু ছিলেন। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

ফেসবুকে কি লিখেছিলেন শনিবার রাতে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে এ কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম এ জন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে।

এ পোস্টে তিনি শেখ রাজুর সঙ্গে একজন নারীর ছবি জুড়ে দেন তিনি। এর আগেও একই বিষয়ে রাজুকে নিয়ে একাধিক পোস্ট দেন রনি। এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি হতে পারে ধারণা পুলিশের। তবে অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু