Apan Desh | আপন দেশ

যুবদল

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। শনিবার (১৩ জুন) দুপুরে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল। কামরুজ্জামান বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পরে উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর যুবদলের কাউন্সিলে উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সুনামের সহিত দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমি গত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীতে সরাসরি নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছি। আমি রাজনৈতিক মামলায় হাজতবাসসহ নানাভাবে হয়রানীর শিকার হয়েছি।

০৮:৫৮ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

নোয়াখালীতে নারীকে পেটানোর ঘটনায় যুবদল নেতা বাহিস্কার

নোয়াখালীতে নারীকে পেটানোর ঘটনায় যুবদল নেতা বাহিস্কার

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। বহিষ্কৃত যুবদল নেতার নাম মো.সফিকুল ইসলাম সফিক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদা ইতিমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন।  

০৮:৩১ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুবদল

মবতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে যুবদল

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণি রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজপথে সাংগঠনিক শক্তির মাধ্যমে এসবকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না। সোমবার (০৮ জুন) দুপুরে নয়া পল্টনে একটি হোটেলে নবগঠিত কমিটির সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না দলের এ অবস্থানের কথা জানান।মোনায়েম মুন্না বলেন, প্রত্যেকে চোখ-কান খোলা রাখবেন। অন্তবর্তীকালীন সরকারের সময়ে যে মবতন্ত্র শুরু হয়েছিলো সে মবতন্ত্র থেকে রাজনীতিতে একটি উচ্ছৃঙ্খল শ্রেনী মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা তাদের প্রতি একটি বার্তা দিতে চাই, চটুল কথাবার্তা বলে রাজনীতিতে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। মববাজরা মনে করছে যে, উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব নয়।

০৪:৫৪ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার (০৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা এ কর্মসূচি আয়োজন করে। মিছিলটি বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী মো. সুজন মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান। 

০৯:৫৩ পিএম, ৭ জুন ২০২৬ রোববার

যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনার দিঘলিয়াতে যুবদল নেতা মুরাদ খাঁ (৪২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে র‍্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ টিম মাগুরার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব-৬ সূত্র জানায়, গ্রেফতার বাকা মাসুদ খুলনার দিঘলিয়া উপজেলার বাকা মিয়ারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১২:৪৯ এএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

মাটির স্তূপের নিচে মিলল যুবদল নেতার মরদেহ

মাটির স্তূপের নিচে মিলল যুবদল নেতার মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফ খানের (৩২) লাশ উদ্ধার করা হয়। নিহত ইউসুফ একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাড়ির পাশের মাটির সাইট দেখতে গিয়ে নিখোঁজ হন ইউসুফ। পরে তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

১১:০৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

যুবকের ‘আত্মহত্যার’ পর গলায় ফাঁস দিলেন প্রবাসীর স্ত্রী, নেপথ্যে ‘প্রেম’

যুবকের ‘আত্মহত্যার’ পর গলায় ফাঁস দিলেন প্রবাসীর স্ত্রী, নেপথ্যে ‘প্রেম’

শরীয়তপুরের ভেদরগঞ্জে মিল্টন মল্লিক (২৬) নামের এক যুবকের আত্মহত্যার পর এলিনা ইসলাম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ অভিযোগ উঠেছে। গৃহবধূ এলিনা মিল্টনের চাচাতো ভাইয়ের স্ত্রী।  পরিবারের দাবি, তাদের দুজন মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর তারা মানসিক চাপে আত্মহত্যা করেছেন।  শরীয়তপুরের ভেদরগঞ্জে মিল্টন মল্লিক (২৬) নামের এক যুবকের আত্মহত্যার পর এলিনা ইসলাম (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গৃহবধূ এলিনা মিল্টনের চাচাতো ভাইয়ের স্ত্রী।

১০:৩৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

‘চীনা’ আখ্যা দিয়ে ভারতীয় যুবককে হত্যা

‘চীনা’ আখ্যা দিয়ে ভারতীয় যুবককে হত্যা

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যের সন্তান। নিহত ২৪ বছর বয়সি ওই চাকমা যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা। তাকে ‘চীনা’ আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় দেরাদুনের সেলাকুই এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অ্যাঞ্জেল চাকমা মারা যান। তিনি ত্রিপুরার বাসিন্দা ও তার বাবা বিএসএফের একজন কনস্টেবল। প্রতিবেদনে বলা হয়, অ্যাঞ্জেল চাকমা দেরাদুনের একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

০৩:৩৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে রাজধানীতে যুবদলের মিছিল

তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে রাজধানীতে যুবদলের মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসাকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে স্বাগত মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিু, তসলিম হাসান মাসুম, তানভীর আহমেদ ইকরাম, মহানগর সদস্য হাসিবুল রাজ শাওন, আবু সালেহ চৌধুরী মানিক, কমরুল ইসলাম, রতন ইসলাম রাহী, ইলিয়াস ফকির, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন ২৬ টি থানা ৭১ ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

০৮:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 

পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 

শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বাধা দেয়ায় ইট দিয়ে রাজীব বিশ্বাস নামের এক সহকারী শিক্ষকের মাথা ফাটিয়েছেন হয়েছে। শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।  বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।  আহত রাজীব একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অভিযুক্ত নয়ন হোসেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, শিক্ষকদের প্রতি নির্দেশনা থাকার পরেও পরীক্ষা দিতে আসা শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্কুলে ঢুকতে দেননি সহকারী শিক্ষকরা। স্কুল গেটেই শিক্ষকরা জানিয়ে দেন, আজ ক্লাস বা পরীক্ষা কিছুই হবে না। পরে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন অভিভাবকরা। এরপর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর রবের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীদের আবার স্কুলে ডেকে এনে দায়সারা পরীক্ষা নেয়া হয়।

১১:২১ এএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

জামায়াতের সভায় যুবদলের হামলা, আহত ৩

জামায়াতের সভায় যুবদলের হামলা, আহত ৩

নেত্রকোনার কেন্দুয়ায় জামায়াতের একটি সভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হুবুল ও তার লোকজনের বিরুদ্ধে। হামলায় জামায়াতের তিনজন আহত হয়েছেন। জানা গেছে, হামলায় যুবদলের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেয়। শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা বাজারে এ ঘটনা ঘটে। সেখানে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভা চলছিল। স্থানীয় সূত্র জানায়, সভা শুরুর কিছুক্ষণ পর যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র অবস্থায় সভায় হামলা করে। হামলায় যারা আহত হন- ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, জামায়াত কর্মী শাহীন মিয়া, জামায়াত কর্মী নয়ন মিয়া।

০৫:৩০ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

চাঁদা না পেয়ে ১৬ মাহেন্দ্র ভাঙচুর যুবদল নেতার

চাঁদা না পেয়ে ১৬ মাহেন্দ্র ভাঙচুর যুবদল নেতার

জেলার গোয়ালচামট এলাকায় চাঁদা না পেয়ে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদুর রহমান লিমন জেলা যুবদলের সহ-সভাপতি। তার ও তার সহযোগীদের হামলায় অন্তত ১৬টি মাহেন্দ্র (টেম্পু) ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ৭ জন মাহেন্দ্র চালক গুরুতর আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে টেম্পু স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিয়াকত আলী বাবু মোল্লা জানান, যুবদল নেতা লিমন ও তার সহযোগীরা গত ৫ আগস্ট থেকে বিভিন্ন পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

০৭:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement