Apan Desh | আপন দেশ

সিলেট জেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে এ উদ্ধোধন অনুষ্ঠান হয়। শনিবার (০২ মে) বেলা ৩টা ৪০ মিনিটে স্টেডিয়ামে উপস্থিত হন। এরপর বিকেল ৫টা ৮ মিনিটে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সে পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর। 

০৬:০৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

সিলেটের সমাবেশে ‘দুলাভাই’ স্লোগান, প্রধানমন্ত্রীর রসিকতা

সিলেটের সমাবেশে ‘দুলাভাই’ স্লোগান, প্রধানমন্ত্রীর রসিকতা

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সময় ‘দুলাভাই’ ‘দুলাভাই’ স্লোগান। এ স্লোগানকে কেন্দ্র করে মঞ্চ এবং সমাবেশস্থলে উপস্থিত জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। ‘দুলাভাই’ স্লোগানের প্রতি উত্তরে প্রধানমন্ত্রীও জনতার উদ্দেশে পাল্টা রসিকতা করেন। শনিবার (০২ মে) দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পূণঃখনন কাজ উদ্বোধন শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ ঘটনা ঘটে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু করবো। আমরা শুরু করেছি। আজ এ বাসিয়া খাল পূণঃখনন কাজের উদ্বোধন করলাম।

০৫:০০ পিএম, ২ মে ২০২৬ শনিবার

‘তেল আমদানির ব্যয় বৃদ্ধির প্রভাব ভোক্তাপর্যায়ে পড়বে না’

‘তেল আমদানির ব্যয় বৃদ্ধির প্রভাব ভোক্তাপর্যায়ে পড়বে না’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তাপর্যায়ে পড়বে না। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানো হচ্ছে। একইসঙ্গে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম। ফলে এ মূল্য পরিবর্তন সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।

০৪:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement