Apan Desh | আপন দেশ

সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ৪ মার্চ ২০২৬

সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

ছবি: আপন দেশ

দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার (০৪ মার্চ) সিলেট নগরের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তার দাবি, এসব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ছে।

তিনি বলেন, আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। আমরা একটি গণঅভ্যুত্থান করেছি, কিন্তু পরবর্তী করণীয় নির্ধারণে অনেক ভুল করেছি। সে ভুলের ফলেই আজ দেশের এ বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে।

তার ভাষায়, একটি গণঅভ্যুত্থান সফল হলেও পরবর্তী করণীয় নির্ধারণে ভুল হয়েছিল। সে ভুলের ফলেই দেশের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <<>>ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদারসহ কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত