Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের সামরিক-অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের সামরিক-অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেয়ার হুমকি দিয়েছে ইরানের অভিজাত আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অব্যাহত অপতৎপরতা এবং প্রতারণার চড়া মূল্য দিতে হবে। এর পরিণামে এ অঞ্চলের সব সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। 

আরও পড়ুন<<>>খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী বেসামরিক স্থাপনাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে এ অভিযোগের পক্ষে কোনও সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা এ হুমকিকে এ পর্যন্ত দেয়া সবচেয়ে ভয়াবহ হুঁশিয়ারি হিসেবে মনে করা হচ্ছে। এ হুমকির ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি গভীর সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ