Apan Desh | আপন দেশ

ফেসবুকে পোস্ট

ফেসবুক পোস্টে কমেন্টের জেরে হুমকি

ফেসবুক পোস্টে কমেন্টের জেরে হুমকি

ফেসবুক পোস্টে কমেন্ট করার জেরে এক জুনিয়র শিক্ষার্থীকে হল থেকে নামিয়ে দেয়ার হুমকি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ। ফেসবুকে করা মন্তব্যের জেরে অকথ্য গালিগালাজের একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীর হলের সিটের ব্যাপারেও দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ করেছে এক ছাত্র। ইবির বিতর্কিত এ ছাত্রনেতা এবং ভুক্তভোগী শিক্ষার্থীর কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সজীব হাসান। সে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইবির বিতর্কিত এ ছাত্রনেতার এহেন কর্মকাণ্ডে সে ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

০৩:৪৭ পিএম, ২০ জুন ২০২৬ শনিবার

যেভাবে তৈরি করবেন ‘ক্রেয়ন স্টাইল’ ডিজাইন

যেভাবে তৈরি করবেন ‘ক্রেয়ন স্টাইল’ ডিজাইন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নতুন নতুন ট্রেন্ড দেখা যায়। সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন’। ঝকঝকে ফিল্টার বা অতিরিক্ত এডিট করা ছবির পরিবর্তে অনেকেই এখন ফিরছেন সরলতার দিকে। শৈশবের আঁকা ছবির মতো নরম ও রঙিন উপস্থাপনা পাচ্ছে বেশি গুরুত্ব। এ ধরনের ডিজাইনে থাকে নস্টালজিক আবহ। বিশেষজ্ঞদের মতে, এ ট্রেন্ডের জনপ্রিয়তার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহজলভ্যতা। আধুনিক এআই টুল ব্যবহার করে খুব অল্প সময়েই যেকোনো সাধারণ ছবিকে এমনভাবে রূপান্তর করা যাচ্ছে, যেন তা রঙ পেন্সিল দিয়ে আঁকা শিশুতোষ একটি ছবি। ছবির চারপাশে যোগ করা হচ্ছে ফুল, তারা, মেঘ বা ক্যান্ডির মতো সরল উপাদান— যা পুরো ডিজাইনটিকে করে তুলছে আরও প্রাণবন্ত ও আবেগঘন।

১২:৩৬ এএম, ৩ মে ২০২৬ রোববার

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা

অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটর পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। েমঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্ন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। প্রশ্নটি গত ১৯ এপ্রিলের জন্য নির্ধারিত ছিল। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদে উত্থাপন করা হয়।

১০:২৭ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ফেসবুকে পোস্ট করে ৩ হাজার ডলার আয়ের সুযোগ

ফেসবুকে পোস্ট করে ৩ হাজার ডলার আয়ের সুযোগ

দারুণ এক খবর নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা (ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান)। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি হচ্ছে ডলার ইনকামের সুযোগ। এখন থেকে ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে প্রতি মাসে ৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করার সুযোগ পাবেন তারা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক নতুন একটি প্রোগ্রামের আওতায় এ বিশাল অঙ্কের অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। সম্প্রতি মেটার অফিশিয়াল নিউজরুমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মূলত অন্য প্ল্যাটফর্মে জনপ্রিয় এমন ক্রিয়েটরদের ফেসবুকে নিয়মিত করতেই এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

০৩:৩৬ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

যে লজ্জার কথা কখনও বলেননি অভিনেতা ফারুক

যে লজ্জার কথা কখনও বলেননি অভিনেতা ফারুক

জনপ্রিয় অভিনেতা ফারুক হোসেন আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের বহু নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত পান তিনি। এ অভিনেতাকে এখন প্রায়ই ফেসবুকে দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পোস্টে অতীতের নানা স্মৃতি রসবোধের সঙ্গে তুলে ধরছেন। মঙ্গলবার (০৩ মার্চ) ‘যে লজ্জার কথা কখনও বলিনি’ শিরোনামে একটি পোস্টে শৈশবের একটি ঘটনার কথা শেয়ার করেন তিনি। পোস্টে তিনি জানান, ঘটনাটি ১৯৬৭ সালের। তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর। সে সময় তিনি নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নানা বাড়ির পেছনে ডিস্ট্রিক্ট বোর্ডের একটি কাঁচা রাস্তার পাশে কাজী বাড়ির কাজী সাহেব গ্রামের দরিদ্র মানুষদের কলাপাতায় খিচুড়ি খাওয়াচ্ছিলেন। বনেদি ও বিত্তশালী সে পরিবার প্রায় একশো মানুষকে বসিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিল।

০১:৫১ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

ঢাকা-নরসিংদীর ধর্ষণ-হত্যাকাণ্ডে নিন্দা জামায়াত আমীরের

ঢাকা-নরসিংদীর ধর্ষণ-হত্যাকাণ্ডে নিন্দা জামায়াত আমীরের

ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন জামায়াত আমীর। পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকায় ছয় বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং রাজধানীর হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

০৪:৪১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ওসমান হাদীর স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

ওসমান হাদীর স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

শরীফ ওসমান বিন হাদীর হত্যার বিচার চেয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি। পোস্টে সম্পা লিখেছেন, ‘ওসমান হাদীর হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না!’  তিনি লেখেন, “প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদীরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদী একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথ এর দুটো লাইন বলেছিলেন,‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।

১০:৪৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement