Apan Desh | আপন দেশ

শীতকাল

শিশিরে ভেজা হেমন্তের সকাল যেন শীতের আগমনী বার্তা

শিশিরে ভেজা হেমন্তের সকাল যেন শীতের আগমনী বার্তা

হেমন্তের শুভ্রতা ও নান্দনিক পালা বদলের ছোঁয়া কালীগঞ্জের প্রাণ প্রকৃতিতে পৌছে দিচ্ছে শীতের আগমনী বার্তা। কুয়াশার ফিনফিনে ঘোমটা টেনে এল হেমন্ত। যেন আলো লাগলেই ঘুম ভেঙ্গে যায়। শিউলিঝরা তারাভরা রাতে হেমন্ত প্রকৃতি লুটিয়ে পড়ে হলুদ ধানের খেতে। অফুরন্ত লাবণ্য আর স্নিগ্ধতার আঁচল বিছিয়ে বিদায় নিয়েছে শরৎ। এসেছে সেই ঋতু, যার পদধ্বনি বড় শান্ত, কিন্তু যার স্পর্শে প্রকৃতি পায় পরিপূর্ণতার সোনারং প্রিয় হেমন্ত। কার্তিকের প্রথম সপ্তাহে হেমন্তের আগমনী বার্তা নিয়ে কুয়াশার নরম ঘোমটা উঠেছে প্রকৃতির মুখে।

০৪:৪৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

চুয়াডাঙ্গায়  চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জাহিদুল ইসলাম। তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। এ সময় তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। মঙ্গলবার সকালে তাপমাত্রা আরও কমে ৭ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

১১:২৫ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

কনকনে শীতেও শরীর গরম রাখবে যে ৩ খাবার

কনকনে শীতেও শরীর গরম রাখবে যে ৩ খাবার

চলছে শীতের মৌসুম। গত কয়েকদিন ধরেই রাজধানীসহ সারা দেশে কনকনে শীত পড়েছে। এই অবস্থায় শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনলেই মিলতে পারে দারুণ উপকার। এমন কিছু খাবার আছে, যেগুলো শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করে ঠান্ডা কমাতে সাহায্য করে।দেখে নিন এই ৩ খাবার সম্পর্কে- আদা ও মশলাযুক্ত খাবার : আদা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গের মতো মসলা শরীরের রক্তসঞ্চালন বাড়ায়। আদা চা বা মশলাযুক্ত স্যুপ শীতের সকালে শরীর দ্রুত উষ্ণ করে। গরম ভাত ও শস্যজাত খাবার : ভাত, ওটস, আটার রুটি, ভুট্টা—এগুলো শরীরে শক্তি জোগায় এবং হজমের সময় তাপ তৈরি করে। শীতে গরম ভাত বা খিচুড়ি শরীরকে ভেতর থেকে আরাম দেয়।

০৯:৫০ এএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে?

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে?

দেশের ১৭ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু জেলা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনের মধ্যে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।  বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

১১:৩৩ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement