Apan Desh | আপন দেশ

শীত আগমনের সময় জানাল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫১, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:৫৮, ১৬ অক্টোবর ২০২৬

শীত আগমনের সময় জানাল আবহাওয়া অধিদফতর

ছবি: সংগৃহীত

বিদায় নিতে শুরু করছে বর্ষার মৌসুমি বায়ু। আর এর ফাঁকেই উত্তরে হিমেল হাওয়ার পরশ নিয়ে পা রাখছে শীত। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মতো উত্তরের জেলাগুলোতে এখনই ভোরের বাতাসে হালকা শিরশিরানি অনুভূত হতে শুরু করেছে।

এমনকি রাজধানী ঢাকায়ও উত্তরে হাওয়ার আলতো ছোঁয়া মিলছে। তবে ঢাকাবাসীকে শীতের আসল রূপ দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

পুরোপুরি শীতের কাপুনি পেতে পৌষ মাস পর্যন্ত অপেক্ষা করতে হলেও, অগ্রহায়ণের মাঝামাঝি সময়েই কিন্তু প্রকৃতির রূপ বদলে যাবে।

অর্থাৎ নভেম্বরের শেষ দিক থেকেই ঢাকাসহ দেশের প্রায় সব জায়গায় বেশ ভালোভাবেই টের পাওয়া যাবে শীতের পরশ। তখন থেকেই তাপমাত্রা একটু একটু করে নামতে শুরু করবে, আর ডিসেম্বরের হাড়কাঁপানো ঠান্ডায় পুরো দেশজুড়ে জমিয়ে বসবে শীতের মিষ্টি আমেজ।

শুক্রবার (১৬ অক্টোবর) এমন তথ্য দেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবুল কালাম মল্লিক বলেন, তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনের বেলায় গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।

আরও পড়ুন<<>> দেশের যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে 

এ আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি বা হেমন্তের প্রান্তিক পর্যায়ে হালকা হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে পুরোদমে শীত পরবে। এছাড়াও এবার এল নিনোর প্রভাবে শীতের অনুভূতি কম থাকবে।

গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এসময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়