Apan Desh | আপন দেশ

ফের আসছে শৈত্যপ্রবাহ, যতদিন থাকবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬

ফের আসছে শৈত্যপ্রবাহ, যতদিন থাকবে

পৌষের বিদায় বেলায় শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৪ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ ২-৩ দিন স্থায়ী হতে পারে। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫।

আরও পড়ুন : নাহিদ ইসলামের অফিসে গুলি : জানা গেল ভিন্ন তথ্য

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামের ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু