Apan Desh | আপন দেশ

মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা 

ছবি : আপন দেশ

এবার পৌষের শীতে একেবারে জবুথবু অবস্তা হয়েছিল দেশের মানুষের। টানা তৈপ্রবাহে সূর্য্যের দেখা মেলেনি অনেক দিন। তবে মাঘ আসতেই কমতে থাকে শীতের দাপট। বিদায় বেলায় আবার নতুন করে জেঁকে বসেছে শীত। বর্তমানে দেশের যে কয়েকটি জেলায় শীত দাপট দেখাচ্ছে তারমধ্যে অন্যতম মৌলভীবাজার 

এ জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।  

পাহাড়-টিলা ও চা বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে তীব্র শীত অনুভুত হচ্ছে। তীব্র ঠান্ডার কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব এলাকার শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছেন।

আরও পড়ুন<<>>রাজশাহীর আড়ানীতে তুলা চাষে নতুন স্বপ্নে কৃষকরা

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঁকি দেয়ার কারণে ঠান্ডা কিছুটা কম অনুভুত হচ্ছে। যার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।  

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান, গত কয়েকদিন ধরেই এ এলাকায় তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলায় দিনের বেলা শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়