Apan Desh | আপন দেশ

প্রশিক্ষণ

প্রশিক্ষণার্থীদের সনদ দিলো কালীগঞ্জ পৌরসভা

প্রশিক্ষণার্থীদের সনদ দিলো কালীগঞ্জ পৌরসভা

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে পৌর মিলনায়তনে পৌরসভার অর্থায়নে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও যাতায়াত ভাতার অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উচ্চমান সহকারী মো. রিয়াদ হাসান।

০৬:০৫ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

এসএমই উদ্যোক্তাদের মাসজুড়ে প্রশিক্ষণ দেবে ইসলামী ব্যাংক

এসএমই উদ্যোক্তাদের মাসজুড়ে প্রশিক্ষণ দেবে ইসলামী ব্যাংক

দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সোমবার (০৮ জুন) নোয়াখালী জোনে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই এন্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়।

০৯:১৭ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা

ব্যাংকের অর্থায়নে বিদেশ সফরে নিষেধাজ্ঞা

আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত দেশে-বিদেশের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস নির্দেশনা জারি করেছে। এতে  সই করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউর রহমান খান। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত কোনও ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না। 

০৯:৪৮ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইনমন্ত্রী

৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইনমন্ত্রী

ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে। শুক্রবার (০৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

০৪:২৩ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ কর্মকর্তা

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন পাকিস্তান। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এ এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করে। প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তারা হলেন— স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার,

১০:৪৭ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার