Apan Desh | আপন দেশ

এসএমই উদ্যোক্তাদের মাসজুড়ে প্রশিক্ষণ দেবে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৭, ৮ জুন ২০২৬

আপডেট: ২১:৩০, ৮ জুন ২০২৬

এসএমই উদ্যোক্তাদের মাসজুড়ে প্রশিক্ষণ দেবে ইসলামী ব্যাংক

ছবি: আপন দেশ

দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সোমবার (০৮ জুন) নোয়াখালী জোনে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই এন্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাহবুবুর রহমান। 

আরও পড়ুন<<>>মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫’ বাস্তবায়ন স্থগিতের দাবি

সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।

প্রশিক্ষণ কর্মসূচির উপর সংক্ষিপ্ত বিবরণ দেন ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর (এসআইসিআইপি) ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। কর্মশালায় নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেটিং, রেকর্ডকিপিং, উদ্ভাবন ও ডিজিটাল ব্যবসা পরিচালনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে।

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়